ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করছে না

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করছে না

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের যে গুঞ্জন উঠেছিল, তা নাকচ করে দিয়ে পাকিস্তান ক্রিকেট দল শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ পর্যন্ত বয়কটের পথ পরিহার করে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের স্কোয়াডের ভ্রমণসূচি চূড়ান্ত করে ফেলেছে এবং আগামী ২রা ফেব্রুয়ারি ভোরে দলটি কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে। এর ফলে ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা কার্যত কেটে গেল।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিরাপত্তা উদ্বেগ এবং আইসিসির সাথে বিভিন্ন ইস্যুতে বিবাদের জেরে পাকিস্তানের বিশ্বকাপ বর্জন করার আলোচনা জোরালো হয়েছিল। তবে পিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে করা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত দুই দেশের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হবে। যেহেতু পাকিস্তানের বিশ্বকাপের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই টুর্নামেন্ট বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার মতো কোনো সংগত কারণ পিসিবির কাছে নেই।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থান সুসংহত রাখা এবং আইসিসির সাথে সুসম্পর্ক বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। সরকারের পক্ষ থেকেও খেলাধুলার সাথে রাজনীতি না মেশানোর নীতিতে অটল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই পিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করছে না

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ