ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

ফুলের মালা দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণকালে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দুর্গানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরিচা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ফুলের মালা দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মো: আব্দুল মান্নান বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফ্যাসিবাদী শাসনামলে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি আর শহীদ জিয়াউর রহমানের আদর্শে নেই। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি আজ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে এবং এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয়।

জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে মো: আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি ও দেশপ্রেম তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি তার সহযোদ্ধাদের নিয়ে জামায়াতে যোগদান করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে। তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয়। এ সময় তিনি নবাগত নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ