ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ মাহবুবুল আলম রুবেল

মোঃ মাহবুবুল আলম রুবেল

উল্লাপাড়া সদর (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জ, উল্লাপাড়া


বিরোধীদলীয় হুইপ মনোনীত সিরাজগঞ্জের মাওলানা রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বিরোধীদলীয় হুইপ হিসেবে মনোনীত হয়েছেন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে ৫৯৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রফিকুল ইসলাম খান।এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির কাছে পরাজিত হন। তবে এবারের নির্বাচনে জয়লাভের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পেলেন তিনি।

বিরোধীদলীয় হুইপ মনোনীত সিরাজগঞ্জের মাওলানা  রফিকুল ইসলাম