বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী পথসভা জনসমাবেশে রূপ নিয়েছে। পাহাড়ঘেরা জনপদের বিকেলের পরিবেশে অনুষ্ঠিত এ পথসভায় সাধারণ মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত এ পথসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও লামার কৃতি সন্তান আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। তিনি বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তরুণ সমাজকে অগ্রভাগে থাকতে হবে। একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।”
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এবং বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী। তিনি পাহাড় ও সমতলের মানুষের পারস্পরিক সম্প্রীতি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই জনপদের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে আমি তাঁদের পাশে থাকতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, আব্দুল মাবুদ, আমির হোসেন এবং সাবেক লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী। বক্তারা বলেন, ধানের শীষ হচ্ছে মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের প্রতীক।
পথসভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বান্দরবান-৩০০ আসনে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। তাঁদের মতে, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই পাহাড়ি এ জনপদে ন্যায়, শান্তি ও উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন