রাজধানীর মিরপুর-১০ এলাকায় একটি আধুনিক অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে এই বাসের উদ্বোধন করেন তিনি, যা মূলত চলন্ত নির্বাচনী কার্যালয় হিসেবে প্রচার কাজে ব্যবহৃত হবে।
উদ্বোধন শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশের চাবি তাদের হাতেই উঠবে। তিনি দাবি করেন, দেশের মানুষ এবার পরিবর্তন চায় এবং জামায়াতের বিজয় মানেই ১৮ কোটি মানুষের বিজয়।
শেরপুরে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জনগণের প্রতি আস্থা নেই বলেই একটি পক্ষ হামলা-সহিংসতার পথ বেছে নিয়েছে। তবে কোনো বাধা দিয়ে পরিবর্তন ঠেকানো যাবে না। আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রচারণার কাজে ব্যবহৃত এই সবুজ বাসে মাল্টিমিডিয়া স্ক্রিন ও প্রচারের আধুনিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে, যা দিয়ে মিরপুর এলাকার বিভিন্ন প্রান্তে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন