ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত মঙ্গলবার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি। দলীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা দলীয় জোটের প্রার্থীর বদলে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে সক্রিয়ভাবে মাঠে কাজ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম গণমাধ্যমকে জানান, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই দলের সব নেতাকর্মীকে সতর্ক করার উদ্দেশ্যে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট নেতারা ভুল স্বীকার করে দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটির কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন