আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান এবং নির্বাচনী সহিংসতার চিত্র তুলে ধরবেন।
জানা গেছে, গত বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রশাসন আয়োজিত প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থক ও শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কেবল শেরপুরেই তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
শেরপুরের এই হত্যাকাণ্ড এবং দেশের অন্যান্য নির্বাচনী এলাকায় প্রচারণায় বাধার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি এই ঘটনাকে ‘পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন। আজকের সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে দলটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি বা দাবি উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন