ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ ১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সময় ৮টায় ১৬২ আসনের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে উড্ডয়ন করবে। এর মাধ্যমে ২০১২ সাল থেকে বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ রুটে পুনরায় আকাশ যোগাযোগ স্থাপিত হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে যাওয়া ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচি পৌঁছাবে। আবার করাচি থেকে রাত ১২টায় ছেড়ে আসা ফিরতি ফ্লাইটটি পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এখন মাত্র তিন ঘণ্টায় এই গন্তব্যে যাতায়াত সম্ভব হবে।

সরাসরি বিমান চলাচলের ফলে যাত্রীদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। এর আগে সরাসরি সংযোগ না থাকায় যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে দীর্ঘ পথ ঘুরে অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো। বিমানের তথ্যমতে, বর্তমানে এই রুটে আসা-যাওয়ার ভাড়া সর্বনিম্ন ৫১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় অন্তত ৩০ থেকে ৭০ হাজার টাকা কম।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং পরবর্তী ফ্লাইটেরও অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা ট্রানজিট ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রুটটি পুনরায় সচল হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো বা পণ্য পরিবহনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। মূলত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ২০১২ সালে এই রুটে সরাসরি বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ উন্মুক্ত হওয়াকে বড় এক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ