ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় তাদের কার্যক্রম শুরু হয়েছে।
বনানীতে অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করবে। আর পাসপোর্ট সংগ্রহ করা যাবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ভিসা আবেদন করতে হলে অবশ্যই পূর্বে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
ভিসা আবেদন কেন্দ্রটি রাজধানীর বনানী ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত।এ ছাড়া প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮,০০০ টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় তাদের কার্যক্রম শুরু হয়েছে।
বনানীতে অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করবে। আর পাসপোর্ট সংগ্রহ করা যাবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ভিসা আবেদন করতে হলে অবশ্যই পূর্বে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
এ ছাড়া প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮,০০০ টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন