ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

মোঃ ফয়সাল সিকদার
মোঃ ফয়সাল সিকদার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক
গৌরনদী আর্মি ক্যাম্প থেকে সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম কৌশিক (২৫)। তিনি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৌশিক জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুটে সক্রিয় একটি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিয়মিতভাবে গাঁজা পরিবহনের কাজ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলেও তিনি স্বীকার করেন।

অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম কৌশিক (২৫)। তিনি একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৌশিক জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুটে সক্রিয় একটি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিয়মিতভাবে গাঁজা পরিবহনের কাজ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলেও তিনি স্বীকার করেন।

অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ