আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের দেওয়া প্রায় ৩০ হাজার ভোট দেশে এসে পৌঁছেছে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
ইসি জানায়, ভোট প্রদান করা ব্যালটগুলোর মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের ডাক বাক্স বা পোস্ট অফিসে জমা দিয়েছেন। এসব ব্যালটের মধ্য থেকে বাংলাদেশে ইতোমধ্যে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট।
এবারের নির্বাচনে দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ করছেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন