চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড় শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের এমপি প্রার্থী ড. মিজানুর রহমান মিজানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভা শুরু থেকেই "দাঁড়িপাল্লা" স্লোগানে এলাকাবাসী ও সমর্থকরা মুখরিত হয়ে ওঠে।
রহনপুর জামাতের পৌর আমির মনিরুজ্জামান ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মিজান। তিনি নির্বাচনী ইস্যুতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানই গণতন্ত্রের ভিত্তি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা পল্টনের নায়েবে আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদের সদস্য তোরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতে আমির ইমামুল হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মুহাইমিনসহ অন্যান্য স্থানীয় ও জেলায় জামায়াতের নেতৃবৃন্দ।
পথসভায় অংশগ্রহণকারীরা ড. মিজানুর রহমান মিজানের জন্য উষ্ণ সমর্থন জানিয়ে তার উন্নয়নমূলক পরিকল্পনা ও ভোটাধিকারের প্রতি গুরুত্বারোপ করেছেন। সভা শেষ হয় শান্তিপূর্ণভাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন