জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না এবং জাতিকেও বিভক্ত করতে চাই না। তিনি বলেন, আমরা সবাই মিলেমিশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে এগোতে চাই।
বুধবার, ২৮ জানুয়ারি, উত্তর কাফরুল হাইস্কুল থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, ২০১৮ সাল থেকে এই এলাকায় জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছি, যা কোনো নতুন বিষয় নয়। যেহেতু তিনি এই এলাকা থেকে নির্বাচন করছেন, তাই স্থানীয় সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন।
ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে সবাইকে সুন্দর, ভদ্র ও সুশৃঙ্খলভাবে প্রচারকাজ পরিচালনার আহ্বান জানান এবং জনগণের ওপর আস্থা রাখার পাশাপাশি তাদের রায়কে সম্মান করার গুরুত্বের কথা বলেন। তিনি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করেন এবং সেখানকার শিশুদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন