ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মা/তাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রে/প্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

মা/তাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রে/প্তার

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাতে ভাদোদরার আকোতা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান জ্যাকব মার্টিন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কিয়া সেল্টোস, একটি হুন্ডাই ভেন্যু এবং একটি মারুতি সেলারিও গাড়িকে সজোরে ধাক্কা দেন তিনি। এতে তিনটি গাড়িই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় ৫৩ বছর বয়সী মার্টিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই তার বিরুদ্ধে ‘ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং’ ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত এমজি হেক্টর গাড়িটি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে তিনি বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

উল্লেখ্য, জ্যাকব মার্টিন গুজরাটের বরোদা রঞ্জি ট্রফি দলের সাবেক অধিনায়ক ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি পরিচিতি লাভ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভাদোদরা পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মা/তাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রে/প্তার

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাতে ভাদোদরার আকোতা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান জ্যাকব মার্টিন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কিয়া সেল্টোস, একটি হুন্ডাই ভেন্যু এবং একটি মারুতি সেলারিও গাড়িকে সজোরে ধাক্কা দেন তিনি। এতে তিনটি গাড়িই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় ৫৩ বছর বয়সী মার্টিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই তার বিরুদ্ধে ‘ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং’ ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত এমজি হেক্টর গাড়িটি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার আগে তিনি বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

উল্লেখ্য, জ্যাকব মার্টিন গুজরাটের বরোদা রঞ্জি ট্রফি দলের সাবেক অধিনায়ক ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি পরিচিতি লাভ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সংক্ষিপ্ত ক্যারিয়ারে ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভাদোদরা পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ