ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা: ফুলতলী মসলক ঘিরে সিলেটের রাজনীতিতে তৎপরতা

ইকবাল হোসাইন কামালী
ইকবাল হোসাইন কামালী
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬

নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা: ফুলতলী মসলক ঘিরে সিলেটের রাজনীতিতে তৎপরতা
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের অধিকাংশ প্রার্থী মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শিক দূরত্ব ভুলে একই ফ্রেমে দেখা গেছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে।

জানা গেছে, সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা হাবিবুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি সম্প্রতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ করেন। ওই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু জামায়াতের প্রার্থীই নন—সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরও সম্প্রতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ করেছেন। ভিন্ন রাজনৈতিক ধারার প্রার্থীদের এই উপস্থিতিকে কেন্দ্র করে সিলেট-১ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও জানা গেছে, শুধু সিলেট-১ আসন নয়—সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে অধিকাংশ আসনের প্রার্থীরাই ফুলতলী মসলকের সমর্থন ও ভোট প্রত্যাশায় নিয়মিত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর সঙ্গে সাক্ষাৎ করছেন। দোয়া, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে তারা এই মসলকের অনুসারীদের সমর্থন অর্জনের চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট অঞ্চলে ফুলতলী মসলকের অনুসারীদের উল্লেখযোগ্য সামাজিক ও ধর্মীয় প্রভাব রয়েছে। ফলে নির্বাচনী রাজনীতিতে এই মসলক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এখন পর্যন্ত মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলীর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর প্রতি আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা আসেনি।

এদিকে সাধারণ মানুষের অভিমত, ভিন্ন রাজনৈতিক ধারার প্রার্থীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপ শান্তিপূর্ণ নির্বাচন, পারস্পরিক সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা: ফুলতলী মসলক ঘিরে সিলেটের রাজনীতিতে তৎপরতা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ