ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মহেশখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত

মোস্তফা জামান চৌধুরী
মোস্তফা জামান চৌধুরী Cox's Bazar District Correspondent
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬

মহেশখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত
ব্রিফিং করছেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক,কক্সবাজার

২৭/০১/২০২৬ তারিখ মঙ্গলবার কক্সসবাজার জেলাধীন মহেশখালী উপজেলা নির্বাচন অফিস-এর উদ্যোগে মহেশখালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ।

ব্রিফিং সেশনে গণভোট-২০২৬ ও ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের দায়িত্ব-বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব সঠিক ও নিরপেক্ষভাবে পালনের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিং শেষে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান ও পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান মহেশখালী উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এসময় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং নির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মহেশখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

২৭/০১/২০২৬ তারিখ মঙ্গলবার কক্সসবাজার জেলাধীন মহেশখালী উপজেলা নির্বাচন অফিস-এর উদ্যোগে মহেশখালী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ।

ব্রিফিং সেশনে গণভোট-২০২৬ ও ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের দায়িত্ব-বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব সঠিক ও নিরপেক্ষভাবে পালনের গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিং শেষে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান ও পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান মহেশখালী উপজেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এসময় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং নির্দেশনা প্রদান করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ