নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা ও সুইচেট এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর বক্স মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, মকবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুবনেতা সোহেল তানভির।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং উন্নত মান্দা বিনির্মাণে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর মান্দা গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন