নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ পৃথক এক অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানাধীন হাতুর ইউনিয়নের মহিষবাথান গ্রামে অভিযান পরিচালনা করা হয়। মহিষবাথান থেকে কাটাবাড়ি অভিমুখী পাকা সড়কের ওপর জনৈক সাহেব আলীর বাড়ির দক্ষিণ পাশে দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ছদ্মবেশে ও পোশাকধারী পুলিশের সহায়তায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোঃ সোহাগ হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে মহিষবাথান গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে এবং মহাদেবপুর থানার বাসিন্দা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির জিজ্ঞাসাবাদে পলাতক ব্যক্তির নাম মোঃ হাই বাবু (৫৫), পিতা—অজ্ঞাত উদ্দিন, গ্রাম—হাতুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ বলে জানা যায়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন