ঢাকা–৮ আসনের ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের প্রার্থীদের ওপর আঘাত এলে এর পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেন, “যদি আমাদের প্রার্থীদের ওপর আঘাত হয়, তবে এখন থেকে পাল্টা আঘাত আসবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে ঢাকা–৮ আসনের অন্তর্গত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আমন্ত্রিত অতিথি হিসেবে রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, আগের দিন ঢাকা–১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
নাহিদ ইসলাম বলেন, “এক দলের প্রার্থীদের দিকে যদি ডিম ছোড়া হয়, তাহলে অন্য দলের প্রার্থীদের দিকেও ডিম পড়বে— আমরা এমন পরিস্থিতি চাই না। কিন্তু নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব থাকে, তাহলে আমাদের যা করণীয় আমরা তাই করব।”
তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি জেলায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে একটি বিশেষ দল আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সুবিধা নিচ্ছে, যা সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, প্রতিদ্বন্দ্বীকে সন্ত্রাসী কায়দায় মাঠ থেকে সরানোর চেষ্টা হলে আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য কোথায়— সে প্রশ্ন উঠছে। তিনি আরও বলেন, “আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। কিন্তু গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।”
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন