ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার। এর মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জনের পোস্টাল ব্যালট এবং দেশে ফিরে এসেছে ২১ হাজার ৫০৮টি ব্যালট।
এবার দেশের অভ্যন্তরে তিন শ্রেণির নাগরিক—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্বের ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এই পদ্ধতিতে ভোট দিচ্ছেন। সব মিলিয়ে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন