ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিভাবে চুয়াডাঙ্গার সন্তান হয়ে উঠলেন ভারতীয় সিনেমার বিখ্যাত অভিনেতা

অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়

ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় ৬ নভেম্বর, ১৯২৬ - জানুয়ারি ৫, ২০১৩) ছিলেন একজন বিখ্যান অভিনেতা। ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি সত্যজিত্‍ রায়ের পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেন।

হারাধন বন্দ্যোপাধ্যায়  এর জীবন সম্পর্কে জানা যায় তিনি ১৯২৬ সালের ৬ই নভেম্বর অবিভক্ত বাংলার তৎকালীন কুষ্টিয়া মহকুমার চুয়াডাঙ্গার দর্শনায় জন্মগ্রহণ করেন। তিনি  ১৮৮০ সাথে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণী পয়ন্ত পড়াশোনা করেন এর পর তারা বাবা পরিবার নিয়ে কুষ্টিয়ায় চলে যান। কুষ্টিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন ১৯৪৪ সালে৷ আই-এ-তে ভর্তি হন কলকাতার সিটি কলেজে৷ স্নাতক হওয়ার পর হারাধন বন্দ্যোপাধ্যায় চাকরি জীবন শুরু  করেন গান অ্যান্ড শেল কোম্পানিতে এবং ১৯৪৬ সালে যোগ দেন বিমা সংস্থায়৷ সেখান থেকেই অবসর নেন৷

ব্যক্তিগত জীবনে তিনি পরিণীতা বন্দ্যোপাধ্যায় কে বিয়ে করেন। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে স্বামী হারানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন পরিণীতা দেবী, প্রশংসাও কুড়িয়েছিলেন। ‘জয় বাবা ফেলুনাথ’-এ উমানাথ ঘোষালের (হারাধন বন্দ্যোপাধ্যায়) স্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল পরিণীতার। যদিও তারপর অজ্ঞাত কারণেই আর ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হননি স্ত্রীর পরিণীতা বন্দ্যোপাধ্যায়।  

হারাধন বন্দ্যোপাধ্যায় প্রথম অভিনয় ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবিতে৷ অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও। সত্যজিৎ রায়ের কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। হিন্দি ভাষার ‘পরিনীতা’ হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। ২০০৫ সালে 'ক্রান্তিকাল' সিনেমায় অভিনয়ের সুবাদে সহ-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে ভারতের জাতীয় পুরস্কার পান তিনি। ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। হারাধন বন্দ্যোপাধ্যায় ব্যাক্তিগত জীবনে দুই সন্তানের জনক। তার এক সন্তান অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও প্রসাদ বন্দ্যোপাধ্যায়। হারাধন বন্দ্যোপাধ্যায় ৫ জানুয়ারি ২০১৩ (৮৬) বছর বয়স এ কলকাতা, পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন। 

তথ্য সূত্র: উইকিপিডিয়া

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিভাবে চুয়াডাঙ্গার সন্তান হয়ে উঠলেন ভারতীয় সিনেমার বিখ্যাত অভিনেতা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ