মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তীব্র তুষারপাত ও বরফশীতল বৃষ্টির কারণে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কপথে যান চলাচল সীমিত বা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া টেক্সাসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সপ্তাহান্তে শহরটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এসব মৃত্যু সরাসরি শীতজনিত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন ও এনবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা পুরু তুষারে ঢেকে গেছে। একই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক অঞ্চলের কয়েকটি রাজ্যে তুষারপাতের পাশাপাশি বরফশীতল বৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতিতে দেশটির প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ শীতকালীন সতর্কতার আওতায় রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বৈরি আবহাওয়ার কারণে রোববারের জন্য নির্ধারিত প্রায় ১১ হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন বিমান সংস্থা। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৯ লাখের বেশি গ্রাহক। এর মধ্যে শুধু টেনেসি অঙ্গরাজ্যেই বিদ্যুৎহীন রয়েছেন প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন