ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন” — ডাঃ টিপু

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬

“তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন” — ডাঃ টিপু

নওগাঁর মান্দা উপজেলার ০৪নং মান্দা ইউনিয়নের ঘাটকৈর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন ০৪নং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি তার বক্তব্যে বলেন,

“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, যুবদল নেতা মিজানুর রহমান নান্টু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

জনসভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন” — ডাঃ টিপু

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার ০৪নং মান্দা ইউনিয়নের ঘাটকৈর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় সভাপতিত্ব করেন ০৪নং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি তার বক্তব্যে বলেন,

“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, যুবদল নেতা মিজানুর রহমান নান্টু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

জনসভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ