মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সিদরাতুল মুনতাহা। চলমান হাড় কাঁপানো শীতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কখনো মধ্যরাতে, কখনো গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। এ মানবিক উদ্যোগে তার সঙ্গে থাকছেন স্বামী সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরি (পিপিএম)।
নিজের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ করছেন সিদরাতুল মুনতাহা। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় শিশু আশ্রয়কেন্দ্রে ধারাবাহিকভাবে উন্নতমানের খাবার বিতরণ করে আসছেন, যার মাধ্যমে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এসএমপি পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পুনাক, এসএমপি, সিলেট-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন