দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই সোমবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল সন্ধ্যা থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়—তিনি নাকি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। রাতভর ক্রিকেটাঙ্গনে ছড়িয়ে পড়ে গুজব, দেশ ছেড়ে গেছেন বুলবুল। তবে বিসিবির একাধিক পরিচালক তখনই নিশ্চিত করেছিলেন, তিনি দেশেই অবস্থান করছেন।
গতকাল সন্ধ্যায় ঢাকা পোস্টকে দেওয়া বক্তব্যেও বিসিবি সভাপতি নিজেই জানান, তিনি দেশ ছাড়ছেন না এবং এমন কোনো পরিকল্পনাও হয়নি।
এরপর সোমবার সকাল এগারোটার দিকে তাকে বিসিবিতে উপস্থিত হতে দেখা যায়। এ সময় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠের চারপাশে তাকে পায়চারি করতেও দেখা গেছে। তার এই উপস্থিতি দেশ ছাড়ার গুঞ্জনে নতুন করে ইতি টানেছে।
পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা চাপে রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিসিবির দাবি মেনে না নিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল।
এর পাশাপাশি বিসিবির অভ্যন্তরেও চলছে অস্থিরতা। বোর্ড পরিচালকদের একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন। এরই ধারাবাহিকতায় বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেন। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা সোমবার সকালে তার বিসিবিতে উপস্থিতির মধ্য দিয়ে আপাতত ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন