নওগাঁ সদর ০৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব জাহিদুল ইসলাম ধলুর নির্বাচনী প্রচারণা উপলক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব মাসুদ হাসান তুহিনের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মাস্টারপাড়া, শহিদুলের মোড়, দুর্গাপুর রোডসহ নওগাঁ শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
মাসুদ হাসান তুহিন বলেন, “ধানের শীষ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জনগণ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। সেই লক্ষ্যেই আমরা ঘরে ঘরে যাচ্ছি, মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নওগাঁ সদর ০৫ আসনে জনগণ ধানের শীষ প্রতীকেই রায় দেবে।
এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া হয় এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব জাহিদুল ইসলাম ধলুকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। গণসংযোগকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নওগাঁ সদর ০৫ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই এই আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন