আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালাচ্ছে বগুড়া শহর যুবদল। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নিরলসভাবে মাঠে কাজ করছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় আহসান হাবীব মমি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ কী ধরনের সুযোগ-সুবিধা পাবে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে আহসান হাবীব মমি বলেন বগুড়ার মানুষ তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে। তিনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। উন্নয়নের নামে মানুষকে স্বপ্ন দেখিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তিনি আরও বলেন দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার সন্তান তারেক রহমান দেশে ফিরেছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন কোনো ধরনের মিথ্যা ফতোয়া বা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের রায় কেনার দিন শেষ। ভোটাররা এখন অনেক সচেতন বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা যাবে না। দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে দলীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়েও দেশ বড়। এই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাব।
১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ খোকনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সহ-সভাপতি মোনারুল ইসলাম, সহ-সম্পাদক ওমাইদুল হাবিব মিম, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সহ-কোষাধ্যক্ষ সিহাব আহম্মেদসহ বিভিন্ন ওয়ার্ডের যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় নেতাকর্মীরা জানান, বগুড়া সদর আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন