যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে দানবাকার তুষারঝড়ের কারণে শনিবার প্রায় ৪,০০০ ফ্লাইট বাতিল হয়েছে। ঝড়ের তাণ্ডবের ফলে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার বাড়ি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী তুষারপাত, তুষারবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির সঙ্গে বিপজ্জনক কম তাপমাত্রার প্রভাব আগামী সপ্তাহ পর্যন্ত পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যজুড়ে অব্যাহত থাকবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরি বিপর্যয় ঘোষণা করেছেন। জাতীয় নিরাপত্তা বিভাগও ১৭টি অঙ্গরাজ্য এবং কলম্বিয়া বিভাগের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
লুইজিয়ানা ও টেক্সাসের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। টেক্সাসে জরুরি সেবা সচল রাখতে জ্বালানি মন্ত্রণালয় বাড়তি জেনারেটর মোতায়েনের নির্দেশ দিয়েছে।
জাতীয় আবহাওয়া সেবা সতর্ক করেছে, এবারকের তুষারঝড় অস্বাভাবিক ও দীর্ঘস্থায়ী হবে, যা দক্ষিণ-পূর্বাঞ্চলের জন্য বিপজ্জনক প্রভাব ফেলবে। সামাজিক মাধ্যমে ট্রাম্প উল্লেখ করেছেন, ঝড়ের পথে থাকা রাজ্যগুলোর ওপর নজর রাখা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন