দীর্ঘদিনের নীরবতা ভেঙে বলিউডের প্রখ্যাত গায়ক কুমার শানু সম্প্রতি নিজের প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যকে কেন্দ্র করে ওঠা অভিযোগ ও আইনি লড়াই নিয়ে মুখ খুলেছেন।
মুম্বাইয়ের একটি আদালত ২১ জানুয়ারি রীতা ভট্টাচার্যকে কুমার শানুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। শানুর বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী পরকীয়া এবং অন্তঃসত্ত্বা অবস্থায় অবহেলার মতো একাধিক অভিযোগ এনেছিলেন।
কুমার শানুর আইনজীবী জানিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউব সাক্ষাৎকারে রীতার দেওয়া বক্তব্যে গায়কের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত শানু শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষার জন্য ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
আদালত রীতা ভট্টাচার্যকে কুমার শানুর ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে নিষেধ করেছেন। একইসঙ্গে গায়ক পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইন্টারনেটে থাকা বিতর্কিত সাক্ষাৎকারগুলো সরিয়ে ফেলা হোক।
সম্প্রতি এক ইন্টারভিউয়ে কুমার শানু বলেন, “বহু দশক ধরে সম্মানের সঙ্গে কাজ করেছি। আমার নিজের একটা ইমেজ তৈরি হয়েছে। তাই আমার বিরুদ্ধে কোনো মন্তব্য ভাবমূর্তি ও সম্মান নষ্ট করলে আমার পরিবারের উপর তার প্রভাব পড়ে। এমন কিছু হোক, আমি সেটা চাই না।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন