ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনী প্রচারণায় তানভীর আহমেদ রবিন

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার

নুরুল ইসলাম :
নুরুল ইসলাম :
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার
ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের নির্বাচনী প্রচারণা।

ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, তিনি সাধারণ নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন; বরং এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি তার অঙ্গীকারগুলো ঘোষণা করেছেন। ৫ আগস্টের পর থেকে নিয়মিতভাবে তিনি এলাকার মানুষের দ্বারপ্রান্তে গিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার মাধ্যমে সমস্যাগুলো লিপিবদ্ধ করেছেন এবং সেই ভিত্তিতে ২০টি অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি বলেন, যেহেতু তিনি এ এলাকার সন্তান, তাই এলাকার মানুষের সঙ্গে তার নাড়ির সম্পর্ক রয়েছে এবং সে কারণেই তিনি নিজেকে জনগণের কাছে দায়বদ্ধ মনে করেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রবিন জানান, তার বাবা সালাউদ্দিন আহমেদ অতীতে একাধিকবার এই এলাকা থেকে সংসদ সদস্য ছিলেন এবং এলাকার উন্নয়নের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় তাকেও সার্বক্ষণিক এলাকার মানুষের সঙ্গেই থাকতে হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা ঢাকা-৪ আসনকে নাগরিক সুবিধার আওতায় আনা তার প্রধান লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২২ জানুয়ারি থেকে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সরাসরি মানুষের কাছ থেকে সমস্যার কথা শুনছেন। তার দাবি, ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ সবচেয়ে অবহেলিত। এই এলাকায় খেলার মাঠ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও বিনোদন সুবিধার তীব্র ঘাটতি রয়েছে। পাশাপাশি জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাস, গ্যাস সংকট এবং সুপেয় পানির অভাব এখানকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন তিনি।

রবিন বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে শিল্পকারখানায় বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, নির্মাণসামগ্রী পরিবহনে কাভার্ডভ্যান ব্যবহার এবং ব্যাপক সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে ছাদ বাগান জনপ্রিয় করতে বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এলাকায় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কিশোররা মাদক ও অপরাধে জড়িয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা গড়ে তুলতে পারলে তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব হবে।

ঢাকা-৪ আসনের শ্যামপুর-কদমতলী এলাকার ৫২ নম্বর ওয়ার্ডে শতশত নেতাকর্মীর উপস্থিতিতে সকাল ১০টায় জালালাবাদ আয়রন মার্কেটের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে মুরাদপুর লালমিয়া সর্দার রোড, হাইস্কুল মাদ্রাসা রোড, রজ্জব আলী সর্দার রোড ও পাটেরবাগ এলাকায় গণসংযোগ শেষে পুনরায় মাদ্রাসা রোডের মাথায় কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় রাস্তা ও ছাদের ওপর থেকে শিশুরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয় এবং এলাকার মুরব্বিরা তাকে বুকে জড়িয়ে ধরেন। গণসংযোগে ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম দিপু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানার যুগ্ম আহ্বায়ক বাদল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ