ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
আহত বৃদ্ধা নাছিমা আক্তার বানু (৬২) বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার মেয়ে নুসরাত আজিজ স্বর্ণা (৪২) কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকার নিজ বসতবাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাছিমা আক্তার বানুর ওপর হামলা চালায়।
অভিযুক্তরা হলেন—সৈয়দ আবু মোজাহার লিয়াকত আলী ওরফে ছাকু (৬০), তার স্ত্রী সৈয়দা আখতুজা পাখি (৫০), সৈয়দা শাহানা বেগম (৫৮), মীনা আক্তার (৫২), হেলেনা আক্তারী (৫৫) ও খন্দকার এ্যালেক্স (৪২)।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ছাকু ধারালো অস্ত্র দিয়ে নাছিমা আক্তার বানুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এরপর অন্য অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। খন্দকার এ্যালেক্সের লোহার রডের আঘাতে ভুক্তভোগীর ডান হাত ভেঙে যায় বলে এজাহারে দাবি করা হয়েছে।
একপর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে অভিযুক্ত মীনা আক্তার তার গলা থেকে আনুমানিক দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রিকশাযোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত খন্দকার এ্যালেক্স এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। ঘটনার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন