ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অমানবিক রাষ্ট্রের অবসান ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

অমানবিক রাষ্ট্রের অবসান ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক আমিনুল হকের

যশোরে কারাবন্দি এক রাজনৈতিক কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নেতাকর্মীকে স্বজন হারানোর পর প্যারোলে মুক্তি না দেওয়ার যে অমানবিক সংস্কৃতি শুরু হয়েছিল, তার অবসান ঘটিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার চতুর্থ দিনে আজ রবিবার সকালে মিরপুরের পল্লবী এলাকার বাউনিয়াবাদ ‘সি’ ব্লকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, “যশোরের সেই হৃদয়বিদারক ঘটনা আমাদের মর্মাহত করেছে। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—সবার আগে মানুষ এবং সবার আগে আমার দেশ।”

গণসংযোগের সময় ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় বাউনিয়াবাদ এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের জোরালো প্রতিশ্রুতি দেন আমিনুল হক। তিনি বলেন, “নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য হবে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।”

এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ঘরে ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

এলাকায় ক্রমবর্ধমান মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগকালে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাটি মুখরিত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অমানবিক রাষ্ট্রের অবসান ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক আমিনুল হকের

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ