নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তরুণদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাকে ‘স্যার’ ডাকার প্রয়োজন নেই; বরং ‘ভাইয়া’ সম্বোধন করলেই তিনি বেশি খুশি হবেন। আজ রবিবার সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান।
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে পা রাখা তারেক রহমান অনুষ্ঠানের শুরুতে দেশের যুবশক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বর্তমানের তরুণ সমাজ। আগামী ১৫ থেকে ২০ বছর এই ‘ইয়ুথ ফোর্স’ই দেশকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তাই এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাকে ‘স্যার’ বলে সম্বোধন করলে তারেক রহমান হাস্যোজ্জ্বল মুখে তাকে থামিয়ে দেন। তিনি বলেন, “আপনারা চাইলে আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেলও বলা যায়, তবে আঙ্কেল ডাকটা খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললে বেশি ভালো লাগবে।” তার এমন সপ্রতিভ ও ঘরোয়া মন্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়।
মতবিনিময় সভায় তরুণ উদ্যোক্তাদের সমস্যা নিয়ে আলোচনা হয়। মাশরুম চাষে পুঁজি হারানো এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে ব্যাংক ঋণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতাগুলো তরুণদের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ এবং উচ্চশিক্ষার জন্য ‘স্টুডেন্ট লোন’ চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে তার ভাবনা জানতে চাইলে বিএনপির চেয়ারম্যান বলেন, “জলাবদ্ধতা ঢাকা ও চট্টগ্রামের বড় সমস্যা। এটি সমাধানে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা রয়েছে আমাদের, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে।”
ব্যক্তিগত কুশল বিনিময়কালে শারীরিক অবস্থা নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি জানান, তার শরীর কিছুটা অসুস্থ এবং হালকা জ্বর রয়েছে। এই অনুষ্ঠানে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।
উল্লেখ্য, ইয়ুথ পলিসি টক শেষ করে তারেক রহমান আজ বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এই সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে চট্টগ্রামে। জনসভা শেষে তিনি ফেনী, কুমিল্লা ও কাঁচপুরসহ বিভিন্ন স্থানে একাধিক পথসভায় অংশ নেবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন