ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশে গার্মেন্টস কারখানা পরিদর্শন করলেন আফগান শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে গার্মেন্টস কারখানা পরিদর্শন করলেন আফগান শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহেদ শনিবার বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। সফরকালে তিনি বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদন ব্যবস্থা, রপ্তানি সক্ষমতা ও কাঁচামাল ব্যবহারের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরে আফগানিস্তানের তুলা রপ্তানি এবং বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে তুলা সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা গুরুত্ব পায় আলোচনায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের টেক্সটাইল উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি আফগানিস্তানের তুলা সংগ্রহের সম্ভাবনা এবং ভবিষ্যতে একটি টেকসই বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে সন্তোষ ও আগ্রহ প্রকাশ করেছে।

পরিদর্শনকালে মাওলানা আহমদুল্লাহ জাহেদ বলেন, আফগানিস্তানে উচ্চমানের প্রাকৃতিক তুলা উৎপাদিত হয়। এই তুলার প্রক্রিয়াজাতকরণ ও মানোন্নয়নে যথাযথ বিনিয়োগ করা গেলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি ব্যবসায়ী ও কারখানার মালিকদের উচিত আফগান ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। যৌথ সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে উভয় দেশের জন্য লাভজনক ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশে গার্মেন্টস কারখানা পরিদর্শন করলেন আফগান শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহেদ শনিবার বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। সফরকালে তিনি বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদন ব্যবস্থা, রপ্তানি সক্ষমতা ও কাঁচামাল ব্যবহারের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরে আফগানিস্তানের তুলা রপ্তানি এবং বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে তুলা সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা গুরুত্ব পায় আলোচনায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের টেক্সটাইল উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি আফগানিস্তানের তুলা সংগ্রহের সম্ভাবনা এবং ভবিষ্যতে একটি টেকসই বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে সন্তোষ ও আগ্রহ প্রকাশ করেছে।

পরিদর্শনকালে মাওলানা আহমদুল্লাহ জাহেদ বলেন, আফগানিস্তানে উচ্চমানের প্রাকৃতিক তুলা উৎপাদিত হয়। এই তুলার প্রক্রিয়াজাতকরণ ও মানোন্নয়নে যথাযথ বিনিয়োগ করা গেলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি ব্যবসায়ী ও কারখানার মালিকদের উচিত আফগান ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। যৌথ সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে উভয় দেশের জন্য লাভজনক ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ