আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হচ্ছে আজ। এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো ‘শিক্ষার যৌথসৃষ্টিতে তরুণদের শক্তি’, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
আজ (২৪ জানুয়ারি) শনিবার আন্তর্জাতিক শিক্ষা দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। ঘোষণায় উল্লেখ করা হয়েছিল যে, শিক্ষা শান্তি, উন্নয়ন এবং মানবিক অগ্রগতির মূল ভিত্তি। সেই সময় থেকেই বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে দিবসটি নিয়মিতভাবে উদ্যাপন করে আসছে।
এই বিশেষ দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় ঢাকা শহরের সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন, অনুষ্ঠানের সহযোগিতায় আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বিএনসিইউ সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন।
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনসিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনীর চিঠি এবং গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি মিজ সুজান ভাইজ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন