নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গরুহাটে ১ নং ভাঁরশো ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১০ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও যুব জামায়াতের উপজেলা সভাপতি আব্দুল মালেক।
এছাড়াও সভায় বক্তব্য দেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন এবং খেলাফত মজলিসের মান্দা উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান। ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ভাঁরশো ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি বা দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না এবং কাউকেও এসব করতে দেবে না। তারা সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন