ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটারদের উদ্দেশ্যে মিল্লাত

‘আগে ভোট দেবো, পরে ভাত খাবো’

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

‘আগে ভোট দেবো, পরে ভাত খাবো’
জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি ভোটারদের কাছে ছুটে যান।

প্রচারণার প্রথম দিনে দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মিল্লাত। দিনভর উঠান বৈঠক ও পথসভা শেষে চুনিয়াপাড়ায় গিয়ে শেষ হয় তার কর্মসূচি।

দ্বিতীয় দিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবারও চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর এলাকায় গণসংযোগ করেন রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ভোটারদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর চুকাইবাড়ী ও চিকাজানি ইউনিয়নে দিনভর প্রচারণা চালানোর পাশাপাশি চর মাগুরীহাট মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সেখানে তিনি ভোটারদের উদ্দেশে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘আগে ভোট দেবো, পরে ভাত খাবো’।

প্রচারণার তৃতীয় দিনে বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া ও মৌলভীপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন মিল্লাত। পথসভায় তিনি বলেন, নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জবাসীকে সর্বনাশা নদীভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি দলীয় পরিকল্পনার অংশ হিসেবে অস্বচ্ছল পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, দেওয়ানগঞ্জ সদর ও চর মাগুরীহাট এলাকায় দুটি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং দেওয়ানগঞ্জ থানার সামনে সেতু নির্মাণের মাধ্যমে দুই পাড়ের যোগাযোগ সহজ করা হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জকে মাদকমুক্ত করা এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

প্রচারণাকালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘আগে ভোট দেবো, পরে ভাত খাবো’

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ