বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার ২৪ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে জীবনদানকারী শহীদদের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জনগণ যদি জামায়াতে ইসলামীকে সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে সেই স্বপ্ন বাস্তবায়নে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, জামায়াত বিভাজনের রাজনীতি চায় না, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চায়।
তিনি আরও বলেন, অতীতে যারা জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে, জনগণ তাদের পরিণতি দেখেছে। এখনও যারা ধোঁকা দিতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আর কেউ সরকারি কোষাগার লুট করতে পারবে না। যারা জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, সেই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।
আমিরে জামায়াত বলেন, দেশে কোনো বৈষম্য থাকবে না। সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। তিনি দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরা অতীতে কখনো চাঁদাবাজি করেনি, বর্তমানে করে না এবং ভবিষ্যতেও করবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের অবস্থান কঠোর থাকবে। নারীদের বিষয়ে তিনি বলেন, নারীরা মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতা অনুযায়ী নারীরা দেশের উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। কেউ নারীদের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।
যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যুবকদের বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে সম্মানজনক জীবন দিতে চায়। যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার মাধ্যমে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
জনসভা শেষে তিনি বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন