ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন: আসিফ মাহমুদ

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন: আসিফ মাহমুদ
চিত্র : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত নির্ধারিত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক শেষে রাজধানীতে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি শুধু নিজেরাই নয়, অন্যদেরও এ ধরনের নিয়ম ভাঙতে উৎসাহিত করছে। অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করছেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনেও আগের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের বাইরে রাখার সিদ্ধান্ত আশঙ্কাজনক। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা জরুরি।

তিনি অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, যা একটি বড় ধরনের শঙ্কার বিষয়।

প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত নির্ধারিত থাকলেও তারেক রহমান মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক শেষে রাজধানীতে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি শুধু নিজেরাই নয়, অন্যদেরও এ ধরনের নিয়ম ভাঙতে উৎসাহিত করছে। অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করছেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনেও আগের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের বাইরে রাখার সিদ্ধান্ত আশঙ্কাজনক। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা জরুরি।

তিনি অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, যা একটি বড় ধরনের শঙ্কার বিষয়।

প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ