ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ও কারাদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ঘোনপাড়া এবং নারহট্ট ইউনিয়নের হাটগ্রাম এলাকায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধ মাটি উত্তোলন এবং কৃষিজমির উপরিস্তরের মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুটি পৃথক মামলায় মোট এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি একজন অপরাধীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে এক্সক্যাভেটর ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার কাহালু উপজেলায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) কাহালু উপজেলার কালাই ইউনিয়নের ঘোনপাড়া এবং নারহট্ট ইউনিয়নের হাটগ্রাম এলাকায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধ মাটি উত্তোলন এবং কৃষিজমির উপরিস্তরের মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দুটি পৃথক মামলায় মোট এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি একজন অপরাধীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে এক্সক্যাভেটর ভাড়া দেওয়ার ক্ষেত্রে মালিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ