ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনে হবিগঞ্জে সেনাবাহিনীই ভোটারদের আস্থার প্রতীক !!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর উপস্থিতি ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্প থেকে বাহুবল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা ও ভোটকেন্দ্র সংলগ্ন স্থানে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর এই ক্যাম্পটি বাহুবল উপজেলার জন্য একটি কৌশলগত নিরাপত্তা কেন্দ্র হিসেবে কাজ করছে। এখান থেকে দ্রুত মোবাইল টিম পাঠিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনাসদস্যদের।

স্থানীয় বাসিন্দারা জানান, কলেজ ক্যাম্প থেকে নিয়মিত সেনা টহল দেওয়ায় এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, ভয়ভীতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশেষ করে রাতের বেলায় টহল জোরদার থাকায় সাধারণ মানুষ নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার বাহুবলে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি থাকায় ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে তারা আশাবাদী।

প্রশাসন সূত্র আরও জানায়, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথভাবে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাহুবলসহ পুরো হবিগঞ্জ জেলায় সেনাবাহিনীর এই টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

সচেতন মহলের মতে, বাহুবলে মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম ভোটারদের আস্থা আরও দৃঢ় করেছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনে হবিগঞ্জে সেনাবাহিনীই ভোটারদের আস্থার প্রতীক !!

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ