আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত ঢাকা-১৮ গড়াই তাঁর প্রধান লক্ষ্য।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে স্থানীয় জনগণ ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ঢাকা-১৮ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে। বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকাসক্তি বা মাদক ব্যবসার কোনো জায়গা নেই উল্লেখ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সংশোধন হয়ে যান। সংশোধন না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অন্যায় ও অসৎ উপায়ে উপার্জন করলে পরিবারে বরকত আসে না এবং সন্তানদের ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত হয়। সবাইকে ন্যায়ের পথে থাকার আহ্বান জানান তিনি।
ভোটাধিকার প্রসঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ হাসিনার সরকারের সময় বারবার জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে মূল্যায়ন করা হবে।
নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে একটি সরকারি বিশেষায়িত হাসপাতাল ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে সেবা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
পথসভায় উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আফাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন