ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত জামায়াত নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ আবারও ১১ দলে রূপ নিতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, এই জোটে নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি—এমন তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক রাজনৈতিক নেতা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার বক্তব্য এবং লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরানের মন্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, এ নিয়ে কথাবার্তা চলছে। তিনি জানান, তিনি নিজে নির্বাচনে না থাকলেও তার দলের ১৫ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি, তবে একটি নির্দিষ্ট ফরম্যাটে জোটে যুক্ত হওয়ার আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হলে তা শিগগিরই জানা যাবে বলে তিনি ইঙ্গিত দেন।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইসলামপন্থি দলগুলোর ঐক্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়। বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও ৫ আগস্টের পর শীর্ষ নেতারা এক হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশাল সফরকালে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে যৌথ প্রেস ব্রিফিংয়ে তারা ইসলামী দলগুলোর ঐক্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আটটি দল নিয়ে গঠিত হয় একটি জোট। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অন্তর্ভুক্ত ছিল। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুক্ত হলে তা ১১ দলীয় জোটে রূপ নেয়। তবে আসন সমঝোতা নিয়ে মতানৈক্যের কারণে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে দাঁড়ালে তা আবার ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’তে পরিণত হয়, যার নেতৃত্বে থাকে জামায়াতে ইসলামী।

ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর থেকেই নতুন সঙ্গী অন্তর্ভুক্তির আলোচনা চলছিল। এ প্রসঙ্গে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ জানান, শনিবার (২৪ জানুয়ারি) একটি নতুন দল যুক্ত হলে জোটটি আবারও ১১ দলে পরিণত হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বর্তমানে জাতি দুটি ধারায় বিভক্ত এবং তাদের জোটে আরও একটি দল যুক্ত হচ্ছে—এ কথা আগাম ঘোষণা দেন তিনি। যদিও বক্তৃতায় দলের নাম উল্লেখ করেননি, তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সেই দলটি বাংলাদেশ লেবার পার্টি।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। তবে নির্বাচনে প্রত্যাশিত আসন না পাওয়ায় দলটি বিএনপির সঙ্গে জোট ছাড়ার ঘোষণা দেয়। বর্তমান প্রেক্ষাপটে তারা জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জোট সম্প্রসারণ নিয়ে আলোচনা চলছে এবং অন্তত একটি দল যুক্ত হওয়া নিশ্চিত। বাস্তব পরিস্থিতিতে সরাসরি আসন সমঝোতা সম্ভব না হলেও ভিন্ন কৌশলে রাজনৈতিক সমঝোতা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই, আপিল ও প্রতীক বরাদ্দসহ সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিযোগিতা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’র মধ্যে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ