ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচার উদ্দেশ্যে যান। হাট থেকে ফেরার পথে বিকেলে মাইজপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে এবং অন্তু শেখ গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচার উদ্দেশ্যে যান। হাট থেকে ফেরার পথে বিকেলে মাইজপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে এবং অন্তু শেখ গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ