সিলেট-২ আসনে ধানের শীষের নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ওসমানীনগর উপজেলায় ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তাজপুর কদমতলা শেরাটন পার্টি সেন্টারে এ নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট-২ আসনের ধানের শীষের নির্বাচনী কাণ্ডারী ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমিরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই জনগণের ভরসার প্রতীক। তারা আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন