ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হুমকি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা অব্যহত

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী

গাজীপুর–৩ আসন (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক) নিরাপত্তা হুমকির কথা জানিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে অংশ নিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

ইজাদুর রহমান মিলন জানান, সম্প্রতি মোবাইল ফোনে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাড়ি থেকে বের হচ্ছেন এবং নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়েই এ ধরনের ব্যবস্থা নিতে হয়েছে। তবে গণসংযোগকালে ভোটারদের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান, যা তাকে নির্বাচনি প্রচারে আরও উৎসাহিত করছে।

ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৪ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুর–৩ আসন (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক) নিরাপত্তা হুমকির কথা জানিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে অংশ নিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

ইজাদুর রহমান মিলন জানান, সম্প্রতি মোবাইল ফোনে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাড়ি থেকে বের হচ্ছেন এবং নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়েই এ ধরনের ব্যবস্থা নিতে হয়েছে। তবে গণসংযোগকালে ভোটারদের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান, যা তাকে নির্বাচনি প্রচারে আরও উৎসাহিত করছে।

ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৪ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ