বিএনপির প্রতি ইঙ্গিত করে ঠাকুরগাঁও-১ আসনে ১০ দল মনোনীত প্রার্থী সার্জিস আলম বলেছেন, তারা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতে মাদকের লাভের ভাগ নেয়। তিনি দখলদার, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বয়কট করার আহ্বান জানান।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ একটি ধাপ অতিক্রম করেছে। এখন ২০২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে নাকি আবারও পিছনের দিকে ফিরে যাবে। তিনি প্রশ্ন তোলেন, দেশ কি আবার চাঁদাবাজির দিকে ফিরে যাবে, নাকি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ‘চব্বিশের’ বিভিন্ন স্লোগান তুলে ধরেন। এ সময় তিনি বলেন, গোলামী না মুক্তি, মুক্তি মুক্তি; বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই; ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ক্ষমতা না জনতা, জনতা জনতা; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
সার্জিস আলম বলেন, ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করার মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন