ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে তুমুল সংঘর্ষ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে তুমুল সংঘর্ষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল।

মোশাররফ হোসেনের দাবি, তার নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষিণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে রাজনৈতিক বিরোধের জের ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহরুল ইসলামের লোকজন মিছিলে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহরুল ইসলাম বলেন, ধানের শীষের সমর্থনের নামে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা ওই উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পবিত্র কুমার জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে তুমুল সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল।

মোশাররফ হোসেনের দাবি, তার নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষিণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে রাজনৈতিক বিরোধের জের ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহরুল ইসলামের লোকজন মিছিলে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহরুল ইসলাম বলেন, ধানের শীষের সমর্থনের নামে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা ওই উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পবিত্র কুমার জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ