ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ

সরস্বতী মুর্তি

সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা আজ (শুক্রবার) ২৩ জানুয়ারি সারা দেশে ন্যায় সিলেটের ওসমানীনগরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়।

সরস্বতী পূজা উপলক্ষে উপজেলায় ভোর থেকেই মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। ঢাক, কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পূজা শুরু হয়। শিক্ষার্থী ও ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনা করেন।

বিশেষ করে ওসমানীনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা দেবী সরস্বতীর প্রতিমার সামনে খাতা-কলম, বই রেখে পূজা দেন। পূজা শেষে অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। 

সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুধু একটি ধর্মীয় আচারই নয়, এটি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা আজ (শুক্রবার) ২৩ জানুয়ারি সারা দেশে ন্যায় সিলেটের ওসমানীনগরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়।

সরস্বতী পূজা উপলক্ষে উপজেলায় ভোর থেকেই মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। ঢাক, কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পূজা শুরু হয়। শিক্ষার্থী ও ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন এবং জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা লাভের জন্য প্রার্থনা করেন।

বিশেষ করে ওসমানীনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা দেবী সরস্বতীর প্রতিমার সামনে খাতা-কলম, বই রেখে পূজা দেন। পূজা শেষে অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। 

সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুধু একটি ধর্মীয় আচারই নয়, এটি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ