ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আটোয়ারীতে নির্বাচনি প্রচারণায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মোঃ কামরুজ্জামান
মোঃ কামরুজ্জামান
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬

আটোয়ারীতে নির্বাচনি প্রচারণায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আটোয়ারী মহিলা কলেজ সংলগ্ন আবুল সুপির মিল চাতালে আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি এবং জেলা মহিলা দলের আহ্বায়ক আঞ্জুমানয়ারা মুক্তি।

সভায় আরও উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড বজলুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আটোয়ারীতে নির্বাচনি প্রচারণায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আটোয়ারী মহিলা কলেজ সংলগ্ন আবুল সুপির মিল চাতালে আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি এবং জেলা মহিলা দলের আহ্বায়ক আঞ্জুমানয়ারা মুক্তি।

সভায় আরও উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড বজলুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ